মৌসুমী-বাপ্পারাজসহ একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ

আজকের মতামত ডেস্ক
 ছবি:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময়মতো কর পরিশোধ না করায় একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে। এনবিআরের তালিকায় আছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা রেজাউল করিম বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, নুসরাত ইয়াসমিন তিশা, সাবিলা নূর, শবনম পারভীন এবং আহমেদ শরীফ।

গত ১৫ জুন এনবিআর এক প্রজ্ঞাপন প্রকাশ করে জানায়, মোট ২৫ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে। কর অঞ্চল-১২ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।

কর পরিশোধ করলেই মুক্তি মিলবে

সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে কর পরিশোধ না করায় এই জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর পরিশোধ করা হলে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব স্বাভাবিক করা হবে।

তারকাদের প্রতিক্রিয়া

এই বিষয়ে মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। নুসরাত ফারিয়া, তিশা ও সাবিলা নূরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাছ থেকেও কোনো সাড়া মেলেনি।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত