আমিরের ‘সিতারে জামিন পার’ কেমন ব্যবসা করছে

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক

সংগৃহীত ছবি: ফেসবুক

দীর্ঘ তিন বছর পর আরএস প্রসন্ন পরিচালিত স্পোর্টস ড্রামা ‘সিতারে জামিন পার’ দিয়ে বড় পর্দায় ফিরলেন আমির খান। প্রথম সপ্তাহে বক্স অফিসে বেশ ভালো পারফরম্যান্স করেছে ছবিটি। স্যাকনিল্ক ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুসারে, সপ্তাহান্তে সিতারে জামিন পার ৮৫ কোটির গণ্ডি পেরিয়ে গেছে।

স্যাকনিল্ক’র প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল পর্যন্ত সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৩.৩৩ কোটি রুপি সংগ্রহ করেছে। গত বুধবার (২৫ জুন) সংগ্রহ ছিল ৭.২৫ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনগুলোয় সিনেমাটির সংগ্রহ আশানুরূপ ছিল না, তবে এই সিনেমা নিজের গতি ধরে রাখতে সক্ষম হয়েছে। ৭ দিনের মাথায় ১০০ কোটি ব্যবসার পথে রয়েছে সিতারে জামিন পার। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মোট সংগ্রহ ছিল ৮৫.৭৩ কোটি রুপি।

এর আগে সিনেমাটি উদ্বোধনী দিনে (২০ জুন) আয় করে ১০.৭ কোটি রুপি এবং শনিবার ও রোববারে যথাক্রমে ২০.২ কোটি রুপি ও ২৭.২৫ কোটি রুপি ঘরে তোলে।

সব মিলিয়ে, হৃতিক রোশন ও সাইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেদা’কে টপকে গেছে আমিরের এই ছবি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বিক্রম বেদা প্রথম সপ্তাহে ৭৮.৯ কোটি রুপির ব্যবসা করেছিল।

প্রসঙ্গত, সিতারে জামিন পার সিনেমাটি এমন একজন বাস্কেটবল কোচের গল্প বলে, যাকে শাস্তিস্বরূপ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের খেলাধুলা শেখানোর আদেশ দেওয়া হয়। এতে আমিরের সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি সুজা।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত