মহাকাশে ভারতের ইতিহাস, পাড়ি দিলেন শুক্লা

ডেস্ক নিউজ
সংগৃহীত ছবি: ফেসবুক

সংগৃহীত ছবি: ফেসবুক

দীর্ঘ ৪১ বছর বা ৪ দশকের বেশি সময় পর আবারও মহাকাশে পাড়ি দিলেন এক ভারতীয় নভোচারী, নাম শুভাংশু শুক্লা। এক্সিয়ম-৪ (এএক্স-৪) নামক বাণিজ্যিক স্পেসফ্লাইট মিশনে গতকাল বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন চার দেশের চারজন নভোচারী। আর এই মিশনের অংশ হিসেবেই ইতিহাস গড়েছেন শুভাংশু শুক্লা।

এক্সিয়ম-৪ (এএক্স-৪) বাণিজ্যিক স্পেসফ্লাইটটি পরিচালনা করছে আমেরিকার টেক্সাস-ভিত্তিক বাণিজ্যিক স্পেসফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিয়ম স্পেস। এই প্রাইভেট মিশনটিতে সার্বিক সহযোগিতায় আছে ইলন মাস্কের মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

৪ জনের এই স্পেসফ্লাইটটিতে পাইলটের ভূমিকা পালন করছেন ভারতীয় পাইলট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর সাথে মিশন স্পেশালিস্ট আছেন দুজন- পোল্যান্ডের শোয়াভজ উজনাইস্কি ভিশনেস্কি এবং হাঙ্গেরির তিবর কাপু। 

ভিশনেস্কি কর্মরত আছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সিতে (ইএসএ) এবং তিবর কাপু যুক্ত আছেন হাঙ্গেরিয়ান স্পেস রিসার্চ অফিসে (এইচএসও)। ভারতীয়, পোলিশ ও হাঙ্গেরিয়ান নভোচারীত্রয়ের জন্য এটিই প্রথম মহাকাশ অভিযান। 

তবে তাঁদের নেতৃত্বে আছেন নাসার অভিজ্ঞ মার্কিন নভোচারী পেগি অ্যানেট হুইটসন, যিনি এর আগেও চারবার মহাকাশ মিশনে অংশ নিয়েছেন।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত