বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের সতর্কতা

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক

সংগৃহীত ছবি: ফেসবুক

ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানে হামলা চালানোর পর এবার নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে আমেরিকানদের সতর্ক থাকতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্কতা জারি করেছে।

পররাষ্ট্র দপ্তর বলেছে, বিদেশে মার্কিন নাগরিক এবং তাদের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে।

গত ১৩ জুন ইরানের ওপর হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় দেশটডির পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার ওপর চালানো হয় হামলা। এতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এ জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। দু পক্ষের হামলায়ই হতাহতের ঘটনা ঘটছে।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে ইসরায়েলের পক্ষে সমর্থন দিতে থাকেন। এক পর্যায়ে ঘোষণা দেন, তারা ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাবেন কি না, তা জানাবেন দু সপ্তাহের মধ্যে। এর মধ্যেই শনিবার মধ্যরাতে ইরানে সরাসরি হামলা চালায় আমেরিকা। 

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত