ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ছুড়েছে’ ইরান

ডেস্ক নিউজ
সংগৃহীত ছবি: ফেসবুক

সংগৃহীত ছবি: ফেসবুক

ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলের দিকে ফাত্তাহ-১ ছুড়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখনো তারা বেশ কয়েকটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে এবারের চলমান সংঘাতে গতকালই প্রথম ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি। আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ‘ইসরায়েল বিধ্বংসী’ বলে উল্লেখ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি ও আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর ইসরায়েলের দিকে ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর জানিয়েছে। তবে উভয় সংবাদমাধ্যমই আইআরজিসির বরাতে এ তথ্য প্রচার করেছে।

২০২৩ সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। আইআরজিসি ফাত্তাহ ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ হিসেবে দাবি করলেও এর হাইপারসনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সামরিক বিশ্লেষকেরা।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত