‘ইসরায়েলের আকাশ আমাদের দখলে’

ডেস্ক নিউজ
সংগৃহীত ছবি: বিবিসি

সংগৃহীত ছবি: বিবিসি

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমান তাজিক। সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশসীমার প্রসঙ্গে একই দাবি করেছে।

মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দু’দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। দ্বিতীয় দফা হামলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন, ‘আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত।’

এর আগে মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

গত শুক্রবার ভোরে রাজধানী তেহরানসহ ইরানের ৮ শহরের অন্তত ১০০ স্থাপনায় হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। হামলা শুরুর পর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেন, ইরানের হুমকির বিরুদ্ধে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে ইসরায়েল এবং যতদিন ইরানের হুমকি থাকবে, ততদিন এ অভিযান চলবে।

ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েক জন প্রথম সারির সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৪৫০ জন নিহত হয়েছেন।

এদিকে, আইএএফের হামলার পর শুক্রবার থেকেই ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এই পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত ও আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।

অস্ত্র-মাদক ও চোরাচালান নেটওয়ার্কের অভিযোগ, কসবার ইউপি সদস্যকে ঘিরে গোয়েন্দা সংস্থার তদন্ত

বায়েক সীমান্তে অবৈধ বাণিজ্যের অভিযোগ, যুবলীগের পদপ্রার্থীর বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত কমেন্ট বক্সে।

সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব ফিরে পেলেন মাওলানা মানিক

মেহারী ইউনিয়ন যুবদলের মোকাদ্দেস আলমের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শরিফুল হক স্বপনের রমজান শুভেচ্ছা

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতু

ধানের শীষ বিজয়ের আহ্বান: মেহারী ইউনিয়নে বিএনপির প্রচারণা সভা

আখাউড়া ছতুরাশরীফ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

এলাকার খবর

সম্পর্কিত